শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি যাদব বিশ্বাস ও সম্পাদক দুলাল চন্দ্র দেব

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ১১:২৫:১৭ অপরাহ্ন

জৈন্তাপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি যাদব বিশ্বাস ও সম্পাদক দুলাল চন্দ্র দেব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দ বর্মন বিন্দু, জেলা শাখার সদস্য সুনিল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি নিবারণ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপেন্দ্র পাল লালা।

সম্মেলনে বক্তব্য দেন ঐক্য পরিষদের সহসভাপতি দূর্যোধন বিশ্বাস ও ধীরেন্দ্র দেবনাথ, যুগ্ম সম্পাদক সুসেন দেব ও সেবক পাল, সাংগঠনিক সম্পাদক অপন দে ও ললিত রাম দাস। এ ছাড়া পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নান্টু ধর ও চৈতন্য বিশ্বাস, যুগ্ম সম্পাদক শ্যামল দাস ও নগেন্দ্র সরকার এবং যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজেশ দাস, ভক্ত চন্দ্র দাস, নিত্য লাল বিশ্বাস, নিপই দাস, সজল দাস, স্বপন সরকার, ইন্দ্র বিশ্বাস, অমূল্য পাল, মিন্টু দাস, ধন বিশ্বাস, লিটন সিং, অতুল বিশ্বাস, রিংকু চন্দ, সুরঞ্জিত দেব চৌধুরী, কানু বিশ্বাস, বিজয় বিশ্বাস, শ্যাম চরণ বিশ্বাস, দিলীপ দেবনাথ ও সুরঞ্জিত সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে বক্তারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাসকে সভাপতি এবং মাস্টার দুলাল চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর