দিরাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ PM

দিরাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০১:৩৫:০০ PM

দিরাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি দিরাই পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।

বক্তারা সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া,উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সাবেক সি: সহ সভাপতি রশিদ আহমেদ বাচ্চু,সাবেক সহ সভাপতি মাহমুদুল হোসেন সেজু,পৌর বিএনপি সদস্য শামসুল আলম,  সাবেক প্রচার সম্পাদক হাজী বাচ্চু মিয়া,  সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শিহাব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন তাং, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তাং, তাড়ল ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আহমদ, ভাটিপাড়া ইউনিয়ন সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, চরনারচর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল জলিল, করিমপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন(আাওলা), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া দিরাই সরকারি  কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামিল মিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর