শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৬:০৭:৩৩ অপরাহ্ন

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে এক সপ্তাহ ধরে চালানো অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তাঁদের মধ্যে ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

পুলিশ কমিশনার জানান, অভিযানে আটক কিশোরদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আটক হয়েছেন, তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর