সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার আসামি রয়েছেন।
অভিযানে বিভিন্ন ধরনের মালামালও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১ পিস ভারতীয় কম্বল, ৪৪ পিস ইয়াবা, ৩০০ কেজি ভারতীয় জিরা, ১০ হাজার ৮০ প্যাকেট হাইড অ্যান্ড সিক ব্ল্যাক বোরবন বিস্কুট, ২ হাজার ৬৪০ পিস জুস এবং ৩২০ প্যাকেট ফুচকা।
অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৯টি আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হচ্ছে। মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









