বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেফতার, ১৫৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০১:২৯:৫৮ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ২৭ জন গ্রেফতার, ১৫৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ১১ পিস ইয়াবা ও ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৭টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর