শাকসু নির্বাচন তফসিল ঘোষণা আজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৫ AM

শাকসু নির্বাচন তফসিল ঘোষণা আজ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৩:৩৪:১৬ PM

শাকসু নির্বাচন তফসিল ঘোষণা আজ


আগামী ১৭ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে  রোরববার নির্বাচনের তফসিল ঘোষণা করনে নির্বাচন কমিশন।

রোববার দুপুরে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের লক্ষ্যে আজ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে গত শুক্রবার শাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর