নরসিংদীর ভূমিকম্পে কাঁপলো সিলেট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ AM

নরসিংদীর ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ১২:০০:৫৯ PM

নরসিংদীর ভূমিকম্পে কাঁপলো সিলেট


সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ির মধ্যে ছুটোছুটি শুরু করেন। তবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে নরসিংদী জেলার মাধবদী এলাকায়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, সিলেট এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

আজকের সিলেট/ডি/ডিআর

সিলেটজুড়ে


মহানগর