ভোটগ্রহণ শেষের পর শুরু হয়েছে ব্যালট গণনার কার্যক্রম। কেন্দ্রগুলোতে একে একে খোলা হচ্ছে ব্যালট বাক্স। ফলাফলের অপেক্ষায় অধীর হয়ে আছেন সিলেটের ভোটাররা।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে এই গণনা কার্যক্রম। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে গণনা শেষে ফলাফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। অনানুষ্ঠানিক ফলাফলের খোঁজে কেন্দ্রে ও আশপাশে ভিড় করছেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
নির্বাচন কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। এখন সব দৃষ্টি ভোটের চূড়ান্ত ফলাফলের দিকে।
আজকের সিলেট/এপি









