ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন ড্রাই শ্যাম্পু
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:০৯ AM

ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন ড্রাই শ্যাম্পু

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৯:৩৯:০৮ AM

ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন ড্রাই শ্যাম্পু


সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কাজে বেরোনোর আগে হাতে খুব বেশি সময়ও নেই। অথচ চুল এমন তেলচিটচিটে হয়ে আছে যে শ্যাম্পু না করলে দেখতে খুবই খারাপ লাগবে। এমন সময়ে হাল ধরতে পারে ড্রাই শ্যাম্পু। তবে বাজারের ড্রাই শ্যাম্পুতে অনেক সময় অতিরিক্ত রাসায়নিক উপাদান থাকে, যা নিয়মিত ব্যবহারে মাথার ত্বকের ক্ষতি করতে পারে। চাইলে ঘরেই সহজে তৈরি করা যায় ড্রাই শ্যাম্পু।

ড্রাই শ্যাম্পু বানাতে যা লাগবে
অ্যারারুট বা কর্নস্টার্চ: ১/৪ কাপ
কোকো পাউডার: ১–২ টেবিল চামচ
এসেনশিয়াল অয়েল: ৫–১০ ফোঁটা

বানানোর পদ্ধতি
একটি পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে প্রয়োজন অনুযায়ী এসেনশিয়াল অয়েল, যেমন ল্যাভেন্ডার, রোজমেরি বা টি ট্রি অয়েল মেশাতে পারেন।

তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। মিশ্রণটি একটি বায়ুরোধী কাচের শিশিতে সংরক্ষণ করে রাখতে পারেন। প্রিজারভেটিভ না থাকলেও এটি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে চিরুনি দিয়ে চুল ভালোভাবে আঁচড়ে নিন। এরপর সিঁথি ভাগ করে তুলো বা ব্রাশের সাহায্যে মিশ্রণটি মাথার ত্বকে ছড়িয়ে দিন। হাত দিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে অতিরিক্ত গুঁড়ো ঝেড়ে ফেলুন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর