শায়েস্তাগঞ্জে ত্রিমূখি সংঘর্ষে পিকআপ চালক নিহত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০১ PM

শায়েস্তাগঞ্জে ত্রিমূখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:১৭:৪৬ PM

শায়েস্তাগঞ্জে ত্রিমূখি সংঘর্ষে পিকআপ চালক নিহত



হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। নিহত কাউছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপ ভ্যানের হেলপার, সিএনজি চালক ও ট্রাক চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর