হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে ১১ টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা রফিক আহমদ ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ পরিচালনায় হাফিজ নাঈম আহমদের ফাঁসির রায় বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালে দিরাইয়ে বাবু সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় কে বা কারা বোমা হামলা করে। সেই হামলায় ১৩ জনকে সন্দেহ মুলক আসামী করে মামলা করা হয়। যে মামলায় সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের সরকারদলীয় হুইপ জিকে গৌছ, হাফিজ নাঈমসহ ১৩ জনকে আসামি করা হয়। তন্মধ্যে চারজন ইতোমধ্যে মারা যান। বাকি ৯ জন আসামির মধ্যে ৮ সরকারদলীয় ৮জনকে বেকসুর খালাস দেওয়া হয় কিন্তু কোন প্রমাণ ও সাক্ষী ছাড়া একমাত্র হাফিজ নাঈম আহমদকে ফাঁসির রায় দেওয়া হয়। যা প্রহসনমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। যে রায়ের প্রতি দেশের সর্বস্তরের মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। তাই উচ্চ আদালতে এই রায় বাতিল করে দ্রুত সময়ের মধ্যে ইনসাফ ও ন্যায় বিচারের মাধ্যমে হাফিজ নাঈমকে মুক্তি দেওয়ার দাবিসহ তিন দফা দাবি পেশ করা হয়।
দাবি সমুহ, ১. হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতে পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
২. মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে মানবিক ও কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুল বছীর, মুহতামিম মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জ।
লিখিত বক্তব্য পাঠ করেন ও কর্মসূচি ঘোষণা করেন, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সভাপতি সুনামগঞ্জ জেলা জমিয়ত।
এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা আনোয়ার হোসাইন সুনামগঞ্জী, মাওলানা আবুল ফজল আমবাড়ী, মাওলানা মাহমুদুল হাসান বানিপুরী, মুফতি বদরুল ইসলাম তেঘরিয়া, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, শায়খুল ইসলাম জামেয়া সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সালিম ক্বাসেমী, মাওলানা শহীদুল ইসলাম পলাশী, মাওলানা মুফতি শামিম সৈয়দপুরী, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা আলী নুর আহমদ হাদী, মাওলানা সোলাইমান আহমদ জাবেরী, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী , মুফতি নোমান বিন আফসার,
এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুর রহমান সৈয়দপুর, হাফিজ মাওলানা নুর হোসেন, মাওলানা শাহিন আলম মানসুরী, মাওলানা হাফিজ হেলাল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হাফিজ প্রমুখ।
আজকের সিলেট/এপি









