সিলেটে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কবার্তা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM

সিলেটে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কবার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৩:০২:০০ PM

সিলেটে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কবার্তা


সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর