সিলেটে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ PM

দাবদাহে বিপাকে খেটে খাওয়া মানুষ

সিলেটে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৩:২০:০৬ PM

সিলেটে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ


সিলেটে তীব্র গরম ও দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উত্তর-পূর্বাঞ্চলের এ জনপদে দিনের পর দিন তাপমাত্রা বাড়তে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

শনিবার সিলেট অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই ওঠানামার মধ্যেও গরমের তীব্রতা কমেনি।

অন্যদিকে, প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও অন্যান্য শ্রমজীবী মানুষকে। জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্ত ও অসুস্থ বোধ করছেন।

সিলেট আবহাওয়া অফিসের উপসহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর