বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে বাবা-ছেলে-মায়ের মৃত্যু
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ AM

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে বাবা-ছেলে-মায়ের মৃত্যু

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৮:৫৫:১৬ PM

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে বাবা-ছেলে-মায়ের মৃত্যু


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।

সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে সেই দোকানঘর মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তারা। তাদের চিৎকার শুনে মা-ও বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর