পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৩১ PM

পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৩:১৯:৫৮ PM

পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি


বৃষ্টিপাত কম থাকলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ছাতক উপজেলার পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও সোমবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর ছাতক পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, জেলায় বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নদীর পানি বাড়লে স্বল্প মেয়াদি বন্যা হতে পারে।

এদিকে, বন্যা মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে জেলায় এক হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৪৯২টি নৌযান এবং স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর