টানা ৬ দিন বৃষ্টির পর সুনামগঞ্জে দেখা মিলেছে সূর্যের
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ AM

টানা ৬ দিন বৃষ্টির পর সুনামগঞ্জে দেখা মিলেছে সূর্যের

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৬:০৪:১৯ PM

টানা ৬ দিন বৃষ্টির পর সুনামগঞ্জে দেখা মিলেছে সূর্যের


টানা ছয়দিন বৃষ্টিপাতের পর অবশেষে সুনামগঞ্জে সূর্যের দেখা মিলেছে। এতে ওই অঞ্চলের মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। 

সোমবার দুপুর ৩টা ৩৫ মিনিটে এই জেলায় রোদের দেখা মিলে।

খোঁজ নিয়ে জানা যায়, টানা ছয় দিন সুনামগঞ্জে কখনও ভারি বৃষ্টিপাত, কখনও মাঝারি আবার কখনও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। জেলায় দেখা মেলেনি সূর্যের। পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামায় এই জেলার সব নদ-নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দুপুর ৩টা ৩৫ মিনিটে এই জেলায় সূর্যের দেখা মিলেছে। ছয় দিন পর রোদের দেখা মেলায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

সুনামগঞ্জের বাসিন্দা আকমল মিয়া বলেন, প্রচুর বৃষ্টি ছিল গত ছয় দিন। বৃষ্টির জন্য কোনোও কাজ করা সম্ভব হয়নি। এখন রোদের দেখা পাওয়ায় বেশ ভালো লাগছে।

রজব মিয়া নামে একজন বলেন, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, নদীর পানি দ্রুত বৃদ্ধি সব মিলিয়ে এই জেলার মানুষ অনেক আতঙ্কে রয়েছে তবে রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।

তবে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী -২ এমদাদুল হক বলেন, জেলায় আরও ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে পাহাড়ি ঢল নামায় জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর