নদীতে নিখোঁজের চারদিন পর ভেসে উঠলো মরদেহ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ PM

নদীতে নিখোঁজের চারদিন পর ভেসে উঠলো মরদেহ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৩:৩৪:৩৫ PM

নদীতে নিখোঁজের চারদিন পর ভেসে উঠলো মরদেহ


মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীতে নিখোঁজের চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক মাসুক উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

বুধবার সকাল ৬টায় হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঘাস কেটে ধলাই নদী পারাপারের সময় মাসুক ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন টানা কয়েকদিন ধরে উদ্ধার অভিযান চালানোর পরও তার সন্ধান মেলেনি। অবশেষে চার দিন পর নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে হকতিয়ারখোলা নদীতে তার মরদেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার কর।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর