সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৫ AM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৩:১৭:৫২ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণ গেছে। মৃত নয় মাস বয়সী আবু সাঈদ সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে।

শনিবার সকাল থেকে রোববার সকালের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৮৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর