​সাংবাদিকদের এড়িয়ে চলা গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম বদলি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৫ PM

​সাংবাদিকদের এড়িয়ে চলা গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম বদলি

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৯:৫৫:১৮ PM

​সাংবাদিকদের এড়িয়ে চলা গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম বদলি


থানায় যোগদানের পর থেকেই সাংবাদিকদের ফোন ও বার্তা এড়িয়ে চলা এবং তথ্য আদান-প্রদানে অনীহার অভিযোগে সমালোচিত সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামকে বদলি করা হয়েছে।

প্রশাসনিক এক আদেশে তাকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে বদলি করে সিলেট জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার ড. চৌধুরী মুহাম্মদ যাবের সাদেক।

জানা যায় পুলিশ সদর দপ্তরের জারি করা এক নির্দেশনার মাধ্যমে তাকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে প্রত্যাহার করে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক এ আদেশ অনুযায়ী তিনি দ্রুতই নতুন কর্মস্থলে যোগ দেবেন।

উল্লেখ্য, গোলাপগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালনকালে ওসি আরিফুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে। পেশাগত প্রয়োজনে সাংবাদিকরা ফোন করলে তিনি অনেক সময় ফোন রিসিভ করতেন না কিংবা প্রয়োজনীয় তথ্য দিতে এড়িয়ে যেতেন। এমনকি থানা থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হতো না। এ নিয়ে গোলাপগঞ্জের সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে গত ১ মে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মুহাম্মদ যাবের সাদেকের নজরে আনেন। সে সময় পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করেন, ভবিষ্যতে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে।

এরপর থেকে থানা থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো শুরু হয়। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে ওসি মো. আরিফুল ইসলামকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে বদলি করে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর