মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ PM

মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০২:৪৬:৩৯ PM

মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা


‘সাক্ষরতা অর্জন করি, বৈষম্য দূর করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এতে মাধবপুর পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনের পাশাপাশি বৈষম্য দূর করতে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। সমাজের সব মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

তারা সুবিধাবঞ্চিত এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে বিশ্ব সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর