সিলেটের গোয়াইনঘাটে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের এক মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১২টার দিকে রাধানগর শিববাড়িতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক, কবি ও গীতিকার শিবেন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ দত্ত ও দীলিপ শর্মার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং রাধানগর শিববাড়ির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধনের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাবেক লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী,সুহেল আহমদ, ইউপি সদস্য সাহেদ আহমদ, জাকারিয়া আহমদ, দেবব্রত ভট্টাচার্য, জাকারিয়া, ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমল চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, সমীরণ কান্ত দেব, বিধান চন্দ্র, গোপাল বিশ্বাস, প্রদ্যোত চক্রবর্তী, অংশু গুসাই, কৃপাময় দাস, , অপুল দাস মনন, অনিল বুর্নাজি, গুনমনি, শেরগুল গুসাই , স্বয়ন বোনার্জী, বিধু চন্দ, সাজন পাল, অরেশ দাস, কাজল পাল, নিকিল দে, সুমন দাস রিংকু, দীজেন দাস, হৃদয় চক্রবর্তী, প্রবাসী রাণী দাস,শ্রী হেপি ও বাবলী বৈদ্য প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা উল্টো রথযাত্রা মহোৎসব অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখা ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ভক্তপ্রান সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজকের সিলেট/জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








