মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার আঙিনায় পরিত্যক্ত খাদে আটকে থাকা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চড়ুইগাঁও এলাকার বাবলু দেবের বাসা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বাবলু দেব জানান, বাসার আঙিনায় থাকা পরিত্যক্ত খাদের ভেতরে তিনি অজগর সাপটি দেখতে পান। বিষয়টি জানানো হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সেখানে যান।
পরে তারা অজগরটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করেন। উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, অজগরটি বনে অবমুক্ত করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








