মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানে জরিমানা, আদায় ১০ হাজার টাকা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ AM

মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানে জরিমানা, আদায় ১০ হাজার টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০১:৪১:০৮ PM

মৌলভীবাজারে তিন প্রতিষ্ঠানে জরিমানা, আদায় ১০ হাজার টাকা


মৌলভীবাজার সদর থানাধীন পৌরসভা বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এস ওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামসুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে আহমেদ মুরসালিন ভেরাইটিজ স্টোরের তামিমকে একই আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং এ আর খান ব্রাদার্সের সানুকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, প্রতিশ্রুত পরিমাণের তুলনায় কম পণ্য সরবরাহ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনস্বার্থ রক্ষা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর