জৈন্তাপুরে বালু মিশ্রিত লাল পাথর মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ PM

জৈন্তাপুরে বালু মিশ্রিত লাল পাথর মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৩:০৫:০৯ PM

জৈন্তাপুরে বালু মিশ্রিত লাল পাথর মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


সিলেটের জৈন্তাপুরে বালু মিশ্রিত লাল পাথর সংগ্রহ, মজুদ ও বিক্রির অভিযোগে সারওয়ার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষীপুর ইউনিয়নের রাংপানি কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন একটি মিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বালু মিশ্রিত লাল পাথর সংগ্রহ, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের অবৈধভাবে পাথর সংগ্রহ, মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে পাথর সংগ্রহ, মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর