সিলেট নগরের কিনব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ওই এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস মাসুমা আহমেদ লুনা। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানায়নি জেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেটের জেলা প্রশাসন।
অভিযানে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট। জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সিলেট গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









