ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১২ AM

ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৬:২০:০৮ PM

ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার


দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মৃত ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একজন, বরিশাল বিভাগের দুইজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার একজন রয়েছেন।

একই সময়ে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৮০ জন। খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৮৭ জন, ময়মনসিংহে ৯৬ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

চলতি মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্যসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৮১ জনে পৌঁছেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর