সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৭:২০:১৭ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের কুমিল্লায়।

রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের (ডাকঘর: মাদলা) বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের (ডাকঘর: ঢালুয়া) বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর