বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সোহেল আহমেদ
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অবিলম্বে গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করা সরকারের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। রোববার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে উৎপাদন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, নিরপেক্ষ প্রশাসন গঠন এবং গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে তিনি জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, কৃষকদের ন্যায্যমূল্যে সার দেওয়া, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সিলেট মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আলহাজ মাওলানা এমরান আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী এবং ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি।
আজকের সিলেট/ জেকেএস









