কালো পোশাকে তোলা ১৩টি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিগুলো পোস্ট করেন তিনি। ছবিতে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পর থেকেই অনুসারীদের নানা মন্তব্য ও ভালোবাসার ইমোজিতে ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ তুলনা করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে। কারও মন্তব্যে উঠে এসেছে ‘বোল্ড অ্যান্ড মেলোডিয়াস’ বিশেষণও।
কালো পোশাকের সঙ্গে আধা আবৃত কোটে ফারিয়ার সাজ নিয়েও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমার আরেক সত্তা’।
সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতির পাশাপাশি পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তাঁর অভিনীত কয়েকটি কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়, আবার কিছু কাজের নির্মাণ চলছে।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত ‘লাপাত্তা’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই কাজটিকে ‘বিউটি উইথ ব্রেন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে। অন্যদিকে, এম এইচ খোকনের পরিচালনায় ‘লজ্জা’ নামের একটি সিনেমার শুটিং চলছে, যেখানে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








