সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০২:৫২:২০ অপরাহ্ন

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা


মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হয়েছে। রোববার সকালে এ সেবার উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন এ সেবা চালুর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা সেখানেই আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করানোর সুযোগ পাবেন। এতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর