সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন

মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আটক


হবিগঞ্জের মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিজনগর এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাইফুদ্দিন সবুজকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর