শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পশ্চিম তীরে নজিরবিহীন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০১:২৭:৫৩ অপরাহ্ন

পশ্চিম তীরে নজিরবিহীন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল


১৯৬৭ সালের পর পশ্চিম তীরে নজিরবিহীন বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এ ধরনের অভিযানের পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন। তবে অভিযান শুরুর সময় নির্ধারণ করবে ইসরায়েল।

হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরে পুরোপুরি অবরোধ কার্যকরের কথাও জানিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই বন্দুকযুদ্ধে তাদের দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। ১৯৬৭ সালের পর এ ধরনের অভিযান হবে নজিরবিহীন। তবে কখন অভিযান শুরু হবে, সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে।

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। একই সময়ে সিরিয়ার গোলান মালভূমি ও মিসরের সিনাই উপদ্বীপও দখল করে দেশটি। গোলান মালভূমি এখনো ইসরায়েলের দখলে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর