মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ PM

মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১১:১৯:৩৪ AM

মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান


দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট নানা অনিয়ম ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে।

রোববার এসব অভিযান পরিচালনা করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ায় অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট দল।

দুদক জানায়, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি, নিম্নমানের খাবার এবং ব্যবস্থাপনার নানা ত্রুটি রয়েছে। রোগীরা দুদক দলের কাছে অভিযোগ করে বলেছেন, রাতের খাবারের তালিকায় মাছ থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। দুদক দল এসব অনিয়ম সরেজমিনে পর্যবেক্ষণ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর