ঐক্যবদ্ধ বিএনপিই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে : গোলাম রাব্বানী
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ PM

সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন বালাগঞ্জ বিএনপির সভাপতি

ঐক্যবদ্ধ বিএনপিই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে : গোলাম রাব্বানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ১১:৪২:৩৫ AM

ঐক্যবদ্ধ বিএনপিই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে : গোলাম রাব্বানী


সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ গোলাম রাব্বানী বলেছেন, নেতাকর্মীদের এই ভালোবাসা ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের জন্য রাজনীতি। তাই সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। বালাগঞ্জ উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আমরা এগিয়ে যেতে চাই।

শনিবার সকালে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনার জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন এবং নতুন প্রজন্মের নেতাকর্মীদের সম্পৃক্ত করে সংগঠনকে এগিয়ে নেওয়া হবে। ঐক্যবদ্ধ বিএনপিই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর