আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৯ PM

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১১:০৩:৪৩ AM

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া


ভূমিকম্পে আবারও কাঁপলো ইন্দোনেশিয়া। দিবাগত রাত ১২টার দিকে দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি অনুভূত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানো শহর থেকে ২৯ কিলোমিটার দক্ষিণে। ভূমির ভেতরে এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার, যা তুলনামূলক গভীর হওয়ায় এর প্রভাবও ছিল কম।

এর আগে গত ২৩ নভেম্বর রবিবার, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেদিনও কোনো ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে স্থানীয়রা স্পষ্টভাবে কম্পন অনুভব করেন।

ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরের কুখ্যাত ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ের পরপর ভূমিকম্পগুলো ইন্দোনেশিয়ার সক্রিয় ভূতাত্ত্বিক অবস্থানেরই ইঙ্গিত দেয়, তবে বড় ধরনের ক্ষতির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর