বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আর্জেন্টিনা সমর্থকদের সুবিশাল শোভাযাত্রা।
শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা মনে করেন ২০২২ সালের মত এবার ও বিশ্বকাপ নিবে আর্জেন্টিনা। আকাশছোঁয়া উচ্ছ্বাস, নীল-সাদা পতাকার ঢেউ, ঢাক-ঢোলের তালে মুখরিত ক্যাম্পাস—প্রিয় দলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপের আবেগে এক অনন্য মিলনমেলা।
এসময় উপস্থিত ছিলেন, কার্ডিওলজি বিভাগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শুয়াইব আহম্মেদ, নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ নাফি মাহদী, প্রস্থোডোনটিক্স বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সায়মা শাহাদত প্রমূখ।
আজকের সিলেট/এপি









