দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চার দফা কমার পর নতুন সিদ্ধান্তে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা। এর আগে ১১ জুন স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। ২০২৫ সালে মোট সমন্বয়ের সংখ্যা ছিল ৯৩ বার।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা বেড়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও সমন্বয় করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








