জৈন্তাপুরে মাদক-চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৩ AM

জৈন্তাপুরে মাদক-চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৯:১৫:১৫ PM

জৈন্তাপুরে মাদক-চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


জৈন্তাপুর উপজেলায় মাদক,চোরাচালান,বাল্যবিবাহ, নারী নির্যাতন,অনলাইন জুয়া ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সীমান্ত এলাকার খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি, চা-শ্রমিক,জনপ্রতিনিধি, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সুনন্দা রায় বলেন,সীমান্ত এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি।তিনি মাদক,বাল্যবিবাহ,নারী নির্যাতন,মানবপাচার ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন।

প্রধান বক্তা জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,সীমান্ত এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযানও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক, চোরাচালান, মানবপাচার ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

সভায় আরও বক্তব্য দেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, ইউপি সদস্য রাজু সিং এবং খাসিয়া কমিউনিটির নেত্রী আইরিন খাসিয়া।

সভা পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উৎসব কর্মকার।সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জিয়াউর রহমান।

সভায় জানানো হয়,সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে বিট পুলিশিং ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর