কণ্ঠভোটে র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস এসআরবি বিল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ PM

কণ্ঠভোটে র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস এসআরবি বিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৬:০৮:৪৩ PM

কণ্ঠভোটে র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস এসআরবি বিল


সংসদ সদস্যদের কণ্ঠভোটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা হয়েছে। একই অধিবেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস করেছে জাতীয় সংসদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

বিলটি নিয়ে সংসদে আলোচনা চলাকালে বিরোধী দল এর বিভিন্ন ধারায় আপত্তি জানায়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটির কয়েকটি ধারার বিষয়ে আপত্তি তুলে এটি অনুমোদন না করার আহ্বান জানান।

তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই আলোচনা শেষে বিলটি পাসের প্রক্রিয়া শুরু হয়। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর