হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পানিতে ডুবে মো. হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানজালা পূর্ব মাধবপুর এলাকার জলফু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে কাঠ সংগ্রহ করতে সোনাই নদীর পাড়ে যায় হানজালা। একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে হবিগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে হানজালার মরদেহ উদ্ধার করা হয়।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








