একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ PM

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৩:২৯:৩৩ PM

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


সিলেট নগরীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার তিন সন্তান জন্ম নেয়। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডলি বেগমকে তার স্বামী নজরুল ইসলাম নিয়ে হাসপাতালে ভর্তি করেন। তারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা। পরে ডা. গুলশান-ই-জাহানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারটি সম্পন্ন করে। বর্তমানে ডলি বেগম ও তার তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণ প্রসবের তুলনায় একটি বিশেষ ও বিরল ঘটনা। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তিন শিশুর জন্ম হয়েছে।

তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারটিতে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। নবজাতকদের দেখতে হাসপাতালে আসছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মা ও তিন নবজাতক সুস্থ থাকায় তারা স্বস্তিতে রয়েছেন। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর