সার্ভার জটিলতায় সিলেটে পাসপোর্ট সেবা বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM

সার্ভার জটিলতায় সিলেটে পাসপোর্ট সেবা বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৪:৪১:২২ PM

সার্ভার জটিলতায় সিলেটে পাসপোর্ট সেবা বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা


সার্ভার জটিলতায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ায় সেবা নিতে আসা মানুষকে অপেক্ষায় থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে পাসপোর্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ে অফিসে এসেও সেবা না পেয়ে দূর-দূরান্ত থেকে আসা অনেক সেবাগ্রহীতাকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সেবা নিতে আসা জাহিদ আহমদ বলেন, ‘সেবা নেওয়ার জন্য নির্ধারিত সময়ে অফিসে এসেছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কাজ হচ্ছে না। কতক্ষণ পর সার্ভার ঠিক হবে, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছি না। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে।’

আরেক সেবাগ্রহীতা শাহজাহান সিরাজ বলেন, ‘আমার পরিবারের চার সদস্যের পাসপোর্ট করার কথা ছিল আজ। কিন্তু সার্ভার জটিলতার কারণে আজ পাসপোর্ট করা হচ্ছে না।’

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্ভার জটিলতার কারণে পাসপোর্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অফিসের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সার্ভার জটিলতার কারণে সেবাগ্রহীতাদের নির্ধারিত সময়ে সেবা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। সার্ভার সচল হলে পাসপোর্ট সেবা কার্যক্রম আবার চালু হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর