ইতালিয়ান জাতীয় দলের নতুন প্রজন্মের অন্যতম প্রধান মুখ হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন ফ্রান্সেস্কো পিও এসপোসিতো। সোমবার বোলোগনার রেনাতো দাল’আরা স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে তৃতীয় গোল করেন তিনি।
৫৫তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার বদলি হিসেবে মাঠে নামেন এসপোসিতো। নিজের ছাপ রাখতে এই স্ট্রাইকার খুব বেশি দেরি করেননি। ৮৭তম মিনিটে দলের তৃতীয় গোল করেন।
এসপোসিতো তার সপ্তম গোল করলেন। ইতালির ইতিহাসে কিংবদন্তি জিউসেপ্পে মেয়াৎসার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২১তম জন্মদিনের আগেই এই মাইলফলক ছুঁলেন তিনি। অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৩১ সালের ২৫ জানুয়ারি ২০ বছর ও ১৫৫ দিন বয়সে নিজের সপ্তম গোল করেছিলেন মেয়াৎসা।
এই জয়ে ইতালি সাত পয়েন্ট পেয়েছে। এক নম্বর গ্রুপে তারা দ্বিতীয় স্থানে। শীর্ষ দল ফ্রান্সের চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে তিনে। কোনো পয়েন্ট ছাড়া তুরস্ক সবার শেষে।
আজকের সিলেট / জেকেএস
ক্রীড়া ডেস্ক 








