শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

জমি-ফ্ল্যাট ক্রয়-বিক্রয় থেকে শুরু করে ভাড়া, নির্মাণ ও মেরামত—সব ধরনের প্রপার্টি সেবা মিলবে এক ছাদের নিচে

সিলেটে আবাসন খাতে নতুন উদ্যোগ ‘সেবা সিটি’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১২:১৬:৪৪ পূর্বাহ্ন

সিলেটে আবাসন খাতে নতুন উদ্যোগ ‘সেবা সিটি’র যাত্রা শুরু


সিলেটে আবাসন ও সম্পত্তি ব্যবস্থাপনা খাতে নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে প্রপার্টি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সেবা সিটি’। জমি, ফ্ল্যাট ও বাড়ি ক্রয়-বিক্রয়, বাসা ভাড়া, নির্মাণ, সংস্কার এবং সম্পত্তি ব্যবস্থাপনাসহ আবাসনসংশ্লিষ্ট বিভিন্ন সেবা একই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর ৫ নম্বর সওদাগরটুলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে ‘সেবা সিটি’র শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সেবা সিটির উপদেষ্টা হাফিজ শফিকুল ইসলাম, উপদেষ্টা হাফিজ ইব্রাহিম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মহানগর প্রতিনিধি তারেক আহমদ খান, হাবীব ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও নিপা বেকারির পরিচালক ড. মো. ইসমাইল এবং ব্যবসায়ী এম এ হান্নান শিপন।

এ সময় উপস্থিত ছিলেন সেবা সিটির পরিচালক মোহাম্মদ হানিফ, পরিচালক ও সফটওয়্যার ডেভেলপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে আবাসন খাতের প্রসারের সঙ্গে সঙ্গে জমি ও ফ্ল্যাট কেনাবেচা, বাসা ভাড়া এবং বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সেবার চাহিদাও বাড়ছে। তবে এসব ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের তথ্যের স্বচ্ছতা, নির্ভরযোগ্য সেবাদাতা নির্বাচন এবং সম্পত্তি দেখাশোনা নিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করায় নিজেদের বাড়ি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পত্তি ব্যবস্থাপনায় বাড়তি সমস্যার সম্মুখীন হন। এ বাস্তবতায় বিশ্বস্ততা, স্বচ্ছতা ও সময়মতো সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘সেবা সিটি’র যাত্রা একটি সময়োপযোগী উদ্যোগ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সেবা সিটি’কে একটি পূর্ণাঙ্গ প্রপার্টি সলিউশন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আওতায় জমি, ফ্ল্যাট, বাড়ি ও বাণিজ্যিক স্থাপনা ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি পরিবার, ব্যাচেলর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বাসা ও ফ্ল্যাট ভাড়ার সেবা দেওয়া হবে। প্রবাসী ও অতিথিদের জন্য ফার্নিশড বাসার ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া সম্পত্তির মালিকের পক্ষে ভাড়াটিয়া খোঁজা, ভাড়া আদায় এবং বাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণসহ প্রপার্টি ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে স্থাপত্য নকশা এবং নির্মাণকাজ ব্যবস্থাপনার পাশাপাশি রান্নাঘর, বাথরুম, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার সংস্কার ও আধুনিকায়নের সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও রংমিস্ত্রিসহ দক্ষ কারিগরের মাধ্যমে বিভিন্ন ধরনের মেরামতসেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। অনলাইনে কোটেশন গ্রহণ এবং ঘরে বসেই সেবা বুকিংয়ের সুবিধা রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সেবা সিটির বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে প্রবাসী গ্রাহকদের জন্য সম্পত্তি ব্যবস্থাপনায় সহায়তা এবং কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য প্রদান। এ ক্ষেত্রে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় বিল ও কাজের প্রতিবেদন সরবরাহ করা হবে। গ্রাহকেরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পাশাপাশি সরাসরি কার্যালয়ে এসেও সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

যোগাযোগ: সেবা সিটি, ৫ নম্বর সওদাগরটুলা, সিলেট। ফোন: +৮৮০১৩৩৮-২৮৩১১৪। ওয়েবসাইট: www.sheba.city। ই-মেইল: shebacity.bd@gmail.com।

অফিস সময়: শনিবার থেকে বৃহস্পতিবার এবং সোমবার থেকে বৃহস্পতিবার উল্লেখিত সময়সূচি অনুযায়ী—সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর