জকিগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ AM

জকিগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:০৭:২৬ PM

জকিগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার


জকিগঞ্জে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু ঝুমা আক্তার (১০) ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির গোয়ালঘরে ঝুমাকে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর