সিলেটের সুইমিংপুলে সাঁতার কাটার সময় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ AM

সিলেটের সুইমিংপুলে সাঁতার কাটার সময় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৯:২৯:২০ AM

সিলেটের সুইমিংপুলে সাঁতার কাটার সময় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


সিলেট নগরীর চৌকিদেখি এলাকার একটি সুইমিংপুলে সাঁতার কাটার সময় দীপাঞ্জন ঘোষ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দীপাঞ্জন ঘোষ শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

সাঁতার কাটার একপর্যায়ে তাকে উদ্ধার করেন সহপাঠীরা। পরে দ্রুত নগরীর দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নেওয়া হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় তিনি জীবিত ছিলেন না।

দীপাঞ্জন ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির সহকারী প্রক্টর মাসুদ আলম।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর