লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ PM

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১১:১৮:০৮ AM

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল


লেবানন ও ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এ ঘোষণা দেন।
খবর রয়টার্সের।

মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে ট্রাম্প ওভাল অফিসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদকে আপ্যায়ন করেন।

এ সময় ট্রাম্প জানান, খুব শিগগিরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে আগ্রহী।

মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ সুগম করতে পারে।

উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকে লেবানন ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সংঘাতে জড়িয়ে রয়েছে। তবে গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই উভয় পক্ষের বিরুদ্ধে একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।’ তিনি আরও জানান, ‘বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।’

এদিকে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মরক্ষায় লেবাননকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর