গোলাপগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ PM

গোলাপগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ১১:৫৬:১৬ AM

গোলাপগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ


সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগিরঘাট ক্ষেত থেকে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা থেকে আসিদ আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এর আগে তিনি বুধবারীবাজারে গিয়েছিলেন। সেখান থেকে আর বাড়িতে ফেরেননি তিনি। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তাকে খুঁজতে শুরু করেন।

বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর একপর্যায়ে বাড়ির পাশের একটি জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর লাশ দেখতে পান পরিবারের লোকজন ও স্থানীয়রা। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, আসিদ আলীকে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন তারা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ওসমানীতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর