গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাজ বন্ধের নির্দেশ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ PM

নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাজ বন্ধের নির্দেশ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৬:৩৯:৩৩ PM

গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাজ বন্ধের নির্দেশ


গোয়াইনঘাট-সালুটিকর সড়কের নওয়াগাঁও এলাকার সামনে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন খান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মওলা এবং গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান নিয়ে আপত্তি ওঠে। পরবর্তীতে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে কাজের স্থান পরিদর্শন করেন। এ সময় ব্যবহৃত ইটের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভালো মানের ইট সরবরাহ ও ব্যবহার নিশ্চিত না করা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে কাজের মান তদারকি করবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর