বিয়ানীবাজারে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ আটক ১
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ PM

বিয়ানীবাজারে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৫:৪২:৪২ PM

বিয়ানীবাজারে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ আটক ১


সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ সজল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কচকটখা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কচকটখা এলাকায় থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক সজল বিশ্বাস জকিগঞ্জ থানার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাসটিতে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশির সময় সজল বিশ্বাসের কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর